শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

কক্সবাজারে আজকের পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
সমুদ্র শহর কক্সবাজারে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় কক্সবাজার প্রেসক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট -ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ পাঠক, শুভানুধ্যায়ীরা।

এসময় বক্তব্যে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ বলেন, ” প্রতিষ্ঠার পর থেকে প্রতিশ্রুতিশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয় দৈনিকে পরিণত হয়েছে আজকের পত্রিকা, আশা করি ভবিষ্যতে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে। ”

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলী জিন্নাত তার বক্তব্যে বলেন, ” দেশে সাংবাদিকতার অন্যতম শিক্ষক ড. গোলাম রহমান সম্পাদক হিসেবে দক্ষতার সাথে আজকের পত্রিকাকে পরিচালনা করছেন। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ”

দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান ও নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা বলেন, ” পথচলার অল্প দিনেই সারাদেশে প্রচার সংখ্যায় তৃতীয় স্থান অধিকার করেছে আজকের পত্রিকা যেটি একটি মাইলফলক, আশাকরি এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে পত্রিকাটি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইনউদ্দিন হাসান শাহেদ অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান একই সঙ্গে সহযোগিতা প্রত্যাশা করেন।

আজকের পত্রিকার উখিয়া প্রতিনিধি ইফতিয়াজ নুর নিশানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনটিভির কক্সবাজারের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই ও আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সরোয়ার আজম মানিক, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক আজকের দেশ বিদেশের সম্পাদক মোহাম্মদ আয়ুবুল ইসলাম, আজকের পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম প্রমূখ।

এছাড়া বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ,একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।#


আরো বিভিন্ন বিভাগের খবর