শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার পরিদর্শক ( তদন্ত ) মো. নাজমুল হুদা জানান, শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী নিহত শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
তবে নিহতের পরিহিত জীর্ণশীর্ণ পোষাক দেখে পুলিশ ধারণা করছে, শিশুটি টোকাই বা পথশিশু হতে পারে।
নাজমুল হুদা বলেন, দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকার নির্জন স্থানে এক শিশুর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।
“ নিহত শিশুটিকে ঘাড়কাটা আঘাত নিয়ে মৃতাবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় না মিললেও জীর্ণশীর্ণ পোষাক দেখে ধারণা করা হচ্ছে, কোন টোকাই বা পথশিশু হতে পারে। “
তারপরও নির্জনস্থানে লাশ পাওয়া যাওয়ায় পুলিশ ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করছে বলেন, পরিদর্শক (তদন্ত)।
নাজমুল জানান, ঘটনাটি কারা, কি কারণে সংঘটিত হয়েছে- সেই ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর