শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ…
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৩জন গুরুতর আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল ( ২৯ জুলাই) ৫টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নস্থ রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. মারুফ (১৭) ও অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া য়ায়নি।
আহতরা হলেন, নিহত মারুফের দাদী আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) ও পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার বিকেলের দিকে ডুলাহাজারা রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় চট্রগ্রাম অভিমুখী কাভার্ডভ্যান গাড়ির সাথে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনা গাড়ির মুখামুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত ও তিনযাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসী সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। তৎমধ্যে আহতদের দ্রুত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি (পুলিশ পরিদর্শক) মাকসুদ আহমদ বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটি জব্দ করা হয়। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যাযনি। এনিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ##


আরো বিভিন্ন বিভাগের খবর