শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় সড়কের পাশে মিললো চালকের লাশ

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে লেগুনা(ম্যাজিক) গাড়ির চালককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১২ টার পর থেকে নিখোঁজ গাড়ি চালকের লাশ হারবাং ইনানী রিসোর্টের অদূরে মাছের খাদ্য গুদামের বিপরীত পাশ থেকে শনিবার(২৯ জুলাই) সকাল পোনে ৭ টার দিকে উদ্ধার করে পুলিশ। নিহত গাড়ি চালকের নাম মিজবাহ উদ্দীন রিজভী(২২)। তিনি কাকারা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডস্থ মাইজকাকারা গ্রামের নুরুল আমিনের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন। তিনি নিহতের পরিবার সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মিজবাহ উদ্দীন রিজভী ৪ বছর আগে অপ্রাপ্ত বয়সে বরইতলী থেকে সাবেকুন নাহারকে বিয়ে করেন। এরপর হারবাং স্টেশনে বাসা ভাড়ায় পরিবার নিয়ে থাকতেন। তাদের সংসারে মোহাম্মদ সায়েদ নামের তিন বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী মোছাম্মৎ সাবেকুন নাহার কান্না জড়িত কন্ঠে বলেন, ‘জনৈক গাড়ি চালকের সাথে সামান্য টাকার লেনদেন নিয়ে আমার স্বামীর বিবাদ ছিল। তার জেরেই রিজভীকে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার রাত ১২ টার আগেও ফোনে আমার স্বামীর সাথে কথা হয়েছে। ১২ টার পর বাসায় না ফেরায় বারবার ফোন দিয়েও যোগাযোগ করতে পারিনি।’
ঘটনাস্থলে ছুটে যাওয়া চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদ মাহমুদ বলেন , ‘নিহতের মাথার পেছনে ছুরিকাঘাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আরো কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যার বিষদ বিবরণ উদঘাটনে অপরাধ গোয়েন্দা সংস্থা সিআইডিকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।’###


আরো বিভিন্ন বিভাগের খবর