শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

আ’লীগের সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ রুম / ২১৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদরের খুরুশকুলে ইউনিয়ন আওয়ামীগের সম্মেলন থেকে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩ জুলাই) মাগরিবের আজানের সময় খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।
নিহত ফয়সাল উদ্দিন (২৫) খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল। ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে নির্ধারিত সময়ে সম্মেলন শেষ হয়। সম্মেলন স্থলে ফয়সালকে আক্রমণের চেষ্টা চালায় এলাকায় পূর্বে হত্যার শিকার কলেজ ছাত্র নুরুল হুদার স্বজনরা। ত্রিভুজ প্রেমের সূত্রে নুরুল হুদা হত্যায় ফয়সালকে অভিযুক্ত করে আসছিল নুরুল হুদার স্বজনরা। সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের কারণে নুরুল হুদার স্বজনরা ফয়সালকে আক্রমণে ব্যর্থ হন। পরে পুলিশ পাহারায় তাকে বাড়ি যাবার ব্যবস্থা করে আওয়ামী লীগের নেতারা। সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে নিহত নুরুল হুদার বাড়ির সামনে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এসময় গুলিবর্ষণও করা হয়।
খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চেয়ারম্যান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় নুরুল হুদা নামে এক কলেজ ছাত্র খুনের ঘটনায় সম্পৃক্ত সন্দেহে নুরুল হুদার স্বজনরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জেনেছি পূর্ব শত্রুার জের ধরে তিনি হত্যার স্বীকার হয়েছেন। তিনি ছাত্রলীগের দায়িত্বশীল বলে জেনেছি। হত্যাকারিদের সনাক্ত ও ধরতে মাঠে নেমেছে পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর