শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় চিংড়ি ঘেরে স্লুইসগেট জালে আটকে মৎস চাষীর মৃত্যূ

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরের স্লুইস গেটের জালে আটকে বশির আহমদ কপিল (৫০) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে চিলখালী ২১ একর চিংড়ি ঘের স্লুইসগেট এঘটনা ঘটেছে।

নিহত-বশির আহমদ কপিল (৫০)উপজেলার বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি পাড়া এলাকার রফিক আহমদের ছেলে।

সূত্রে জেনেছি,বিভিন্ন এলাকার ১৫জন ব্যবসায়ী চিলখালী এলাকার ২১একর চিংড়ি ঘের বর্গা নেন।ঘটনার রাত ৯টার দিকে স্লুইসগেট পানি ছেড়ে দিতে গিয়ে পা পিছলে পড়ে যান কপিল।পানির স্রোতে ভেসে এক পর্যায়ে জালে আটকা তার মৃত্যু হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,খবর পেয়ে জালে আটকা পড়া কপিলের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছেন।এই আকস্মিক মৃত্যের বিষয়ে নিহত পরিবার থেকে কোন অভিযোগ না থাকায়,আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর