শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

চকরিয়া ও পেকুয়ায় বন্যার পানিতে ভেসে ভাই-বোনসহ চার শিশুর করুণ মৃত্যু

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পানির তোড়ে ভেসে যাওয়া ভাই-বোনসহ চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০আগষ্ট) সকালে চকরিয়ার বদরখালী থেকে একটি ও পেকুয়ার উজানটিয়া থেকে ভাই-বোনসহ তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেরুয়াখালীপাড়ার মো.এমরানের ছেলে মো.জিশান (৯), পেকুয়া উপজেলার উৎানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম(১০), ছেলে আমির হোছাইন (৭) ও ছাবের আহমদের মেয়ে হুমাইয়া বেগম (৮)।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে মাছ ধরা দেখতে যায়। সেখান থেকে তারা পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই খাল থেকে তাদেও মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত তিন শিশুর মধ্যে তাহমিদা ও আমির হোছাইন আপন ভাই-বোন।
এদিকে, চকরিয়া উপজেলার বদরখালীতে বুধবার সকালে বন্যার পানিতে খেলা করছিলো দশ বছর বয়সি মো.জিশান। এসময় সে বন্যার পানির ¯্রােতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে গোয়াখালী থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোসাইন আরিফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, পানির তোড়ে ভেসে নিহত শিশুদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


আরো বিভিন্ন বিভাগের খবর