শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

পাচারের উদ্দেশ্যে জড়োকালে’ নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরে ‘পাচারের উদ্দেশ্যে জড়োকালে’ নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ; এসময় ঘটনাস্থল থেকে পাচারকারি সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক দুই পাচারকারির নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলে উদ্ধার হওয়ারাসহ সকলে রোহিঙ্গা নাগরিক বলে জানান ওসি।
তবে উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ১০ জন নারী ও ১৬ জন শিশু। এসব শিশুদের বয়স ১ থেকে ৫ বছর।
উদ্ধার হওয়ার উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
রফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে কক্সবাজার শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় সংঘবদ্ধ পাচারকারি চক্রের কতিপয় লোকজন পাচারের রোহিঙ্গাদের জড়ো করার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থলে তল্লাশী করে বিক্ষিপ্তভাবে অবস্থান করা ৩৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, “ সংঘবদ্ধ পাচারকারি চক্রের লোকজন ক্যাম্প থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহন যোগে নিয়ে এসেছিল। পাচারের উদ্দেশ্যে এসব রোহিঙ্গাদের জড়ো করা হয়েছিল। “

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান রফিকুল।


আরো বিভিন্ন বিভাগের খবর