শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

পাহাড় ধসে মাটি চাপায় এক বৃদ্ধের মৃত্যু

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার লিংকরোড মুহুরী পাড়ায় পাহাড় ধসে মাটি চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহত মোহাম্মদ আজম (৭৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে রফিকুল ইসলাম বলেন, সোমবার দিনে ও রাতে কক্সবাজারে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত ছিল। রাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ায় ঘর নির্মাণের জন্য পাহাড় কাটছিল মোহাম্মদ আজম সহ পরিবারের লোকজন। এতে পাহাড় ধসের ঘটনা ঘটে।
“ পরে মঙ্গলবার সকালে পাহাড়ের ধসে পড়া ওই মাটি সরাতে যান মোহাম্মদ আজম সহ স্বজনরা। এসময় আকস্মিক আবারও পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের বড় একখন্ড মাটি মোহাম্মদ আজমের গায়ের উপর চাপা পড়ে। “
পরে স্বজনরা মোহাম্মদ আজমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
রফিকুল জানান, নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৭ আগস্ট পৃথক পাহাড় ধসের ঘটনায় চকরিয়া উপজেলায় দুই ভাই-বোন এবং উখিয়া উপজেলায় রোহিঙ্গা মা-মেয়ের মৃত্যু ঘটে।


আরো বিভিন্ন বিভাগের খবর