শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

পেকুয়ায় স্ত্রীর সাথে অভিমানে স্বামীর মৃত্যু !

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
স্ত্রীর সাথে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে কক্সবাজারের পেকুয়ায় আলিফ উদ্দিনের (৩৩) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো.ইসমাঈল বলেন, স্ত্রীর সাথে কয়েক মাস ধরে আলিফ উদ্দিনের মনোমালিন্য চলছিল। যতটুকু জেনেছি স্ত্রীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে সে সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘরের আড়ার সাথে রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আলিফ উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, বিষয়টি জানিনা,তবে খোঁজ নিচ্ছি


আরো বিভিন্ন বিভাগের খবর