শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চার দফা দাবিতে কক্সবাজারের ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
চার দফা দাবিতে কক্সবাজারের ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট চলছে। দেয়া হয়েছে স্মারকলিপি।
এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবিতে কক্সবাজার মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস এর শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন ও ছাত্রধর্মঘট চলছে।
এ উপলক্ষ্যে সোমবার সকালে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হল- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পজ্ঞবার্ষিকী পরিকল্পনা অনুয়ায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
মানববন্ধনোত্তর সমাবেশে আয়োজকরা বলেন, বঙ্গবন্ধুর পজ্ঞবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানসহ কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগদানের দাবি জানান।
সময় বক্তব্য রাখেন,সাইমুন ইসলাম রিপন,আতিকুলইসলাম, সাইফুল ইসলাম, খোরশেদ,তৌহিদ উল্লাহ সায়েদ মাহমুদ।
পরে তারা কক্সবাজারের সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচীতে কক্সবাজার ইন্সটিটিউট অফ মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাটসের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর