শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ রুম / ১০৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু। রবিবার (২৭ আগস্ট) বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত(সদর) এর বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরনে জানা যায়, চলতি বছরের গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শীর্ষক প্রকাশিত সংবাদে মনগড়া তথ্য দিয়ে ২০ জনকে টার্গেট করে এবং ২০ জনের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে দৈনিক যুগান্তরের তখনকার স্টাফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশন এবং দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির নামও প্রকাশ করেন। পরে ১০ জানুয়ারি শফিউল্লাহ শফি বাদী হয়ে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও রিপোর্টার আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসিকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। ডিবি পুলিশের ওসি আদালতের নির্দেশনা মতে ইন্সপেক্টর সুজন কান্তি বড়–য়াকে মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্তকারি কর্মকর্তা দীর্ঘ ৬ মাস তদন্ত শেষে গত ১৫ জুন আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ধার্য্য তারিখ মতে আদালত ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে দুই আসামী যথাক্রমে আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টুকে গত ২৭ আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। কিন্তু গত ২৭ আগস্ট রবিবার দুই আসামী আদালতে হাজির না হওয়ায় দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত(সদর) এর পেশকার আমির হোসেন বলেন, গত ১০ জানুয়ারি সাংবাদিক শফিউল্লাহ শফির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলার দুই আসামীকে রবিবার (২৭ আগস্ট) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু উক্ত আসামী হাজির না হওয়ার কারনে আদালত দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উক্ত আসামীদ্বয় হলেন আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টু।

বাদী পক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, বিগত ৬ মাস তদন্ত শেষ করে মামলা তদন্তকারি কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেছিলেন। ওই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক দুই আসামীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসামীরা হাজির না হওয়ার কারনে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর