শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সৈকতে গোসল করতে নেমে

নিউজ রুম / ২০৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ছবি: সংগ্রহীত

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তানভিরুল হক তানিম (১৪)  নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৪জুলাই) বিকেল ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী হলেন, কক্সবাজার সদর  উপজেলার বাস টার্মিনাল এলাকার নুরুল ইসলাম ভোট্টুর ছেলে ও শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৭ম শ্রেণীর ছাত্র। এসময় মাহিম নামের আরও একজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের  পুলিশ সুপার জিল্লুর রহমান , আজ সোমবার দুপুরে সদর উপজেলার টার্মিনাল  এলাকা থেকে স্কুল  পড়ুয়া বন্ধুরা  মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ফুটবল খেলার পর বন্ধুরা মিলে সাগরে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে টিউব উল্টে দুই বন্ধু সাগরে ভেসে যেতে থাকে। পরে চিৎকার করলে  লাইফ গাট কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। এসময় মাহিম নামের একজনকে উদ্ধার করতে পারলেও অপরজন তানভিরুল তানিমকে সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির ৪০ মিনিট পর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে  কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর