শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ফাইজার চৌধুরী চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে জুলফিকার আলী (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুলফিকার আলী দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের নজির আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জুলফিকার বৃহস্পতিবার বিকালে মাঠে কৃষি কাজ করছিলেন। এসময় একটু বিষধর সাপ তার পায়ে কামড় দিলে তিনি বাড়ি চলে আসেন। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর