শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

সাবেক সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী ব্রিজের নিচ থেকে ‘পানিতে ভাসমান অবস্থায়’ এক সাবেক সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, বুধবার সকাল ৭ টায় চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রিজের নিচে উত্তর অংশের জিদ্দাবাজার সংলগ্ন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহসীন ভূট্টো (৪৭) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের হাল কাকরা এলাকার খলিলুর রহমানের ছেলে।
তিনি গত ১৯৯০ সালে সৈনিক হিসেবে সেনা বাহিনীতে যোগ দেন। গত ২০১১ সালের ২৪ জানুয়ারী চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।
স্থানীয়দের বরাতে জাবেদ মাহমুদ বলেন, বুধবার সকালে চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রিজের নিচে পানিতে জনৈক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।
“ নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। “
ওসি বলেন, মৃত অবস্থায় উদ্ধার সাবেক সেনা সদস্যের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জাবেদ মাহমুদ।


আরো বিভিন্ন বিভাগের খবর