শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সৈকতে আন্তর্জাতিক বীচ ভলিবল শুরু হচ্ছে আজ

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

রহমান তারেক :
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হচ্ছে অলিম্পিক গেমস ২০২৪ এর বীচ ভলিবলের দুটি ইভেন্টের জোনাল বাছাই পর্ব।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাতলীর একটি হোটেলে এসব তথ্য জানানো হয়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) কক্সবাজার সৈকতের ডিভাইন পয়েন্টে বঙ্গবন্ধু এভিসি বীচ কন্টিনেন্টাল কাপ ফেস ওয়ান ২০২৩ এবং বঙ্গবন্ধু কাভা বীচ ভলিবল ২০২৩ সহ মোট দুটি আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা কলাতলি ডলফিন বীচে অনুষ্ঠিত হবে।
৮ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৯টি দেশের পুরুষ ও মহিলা ভলিবল দল অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী দেশ গুলো হলো- ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, ভারত, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরী, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ন সম্পাদক এডভোকেট ফজলে রাব্বী, মিডিয়া কমিটির সম্পাদক সামসুল হাসান মীরন, ট্যাকনিকেল ডেলিকেট ভারতের শ্রী নিবাস।
বক্তারা বলেন, প্রতিযোগিতা ৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ১১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এরপর দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যথারীতি ১৩-১৫ সেপ্টেম্বর পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি জানান, ইতোমধ্যে প্রতিযোগিতার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল গুলো কক্সবাজার এসে পৌঁছেছে।
কক্সবাজারের সাগরসৈকতের অপার সৌন্দর্য আন্তর্জাতিক বীচ ভলিবলের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দিতে এতবড় আয়োজনে কক্সবাজারকে ভেন্যু হিসেবে বেছে নেয়া বলে জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর