শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ভারতের কাছে বাংলাদেশের পরাজয়

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :
কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক এশিয়ান ভলিবল কনফেডারেশন কন্টিনেন্টাল বীচ ভলিবলে গতকাল ১০ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার অনুষ্ঠিত খেলায় স্বাগতিক বাংলাদেশকে ২-০ সেটে পরাজিত করে ভারত সেমিফাইনালে উঠেছে।
খেলার পরিচালনায় শ্রীলংকা ও ইরানের রেফারিদের সাথে থাকা বাংলাদেশী রেফারিদের মধ্যে কক্সবাজারের একমাত্র মনোনীত রেফারি মহেশখালীর সন্তান আমিনুল হক জানান, গতকালের খেলায় ভারত বাংলাদেশকে ২-০ সেটে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
রেফারি আমিনুল হক বলেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে কক্সবাজার ডিভাইন সংলগ্ন সমুদ্র সৈকতে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান ভলিবল কনফেডারেশন কন্টিনেন্টাল কাপ ও কাবা ইন্টারন্যাশনাল বীচ ভলিবল। টুর্ণামেন্টের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশন প্রশাসন বোর্ডের সদস্য মোঃ আতিকুল ইসলাম। এ টুর্ণামেন্টে স্বাগতিক বাংলাদেশ সহ বিদেশী ৯ টি দেশ অংশ নিচ্ছে।
গতকালের অপর খেলায় ইরান ২-০ সেটে কাজাকাস্তানকে পরাজিত করে। আজ ১১ সেপ্টেম্বর সকালে সেমি ফাইনাল এবং বিকালে ফাইনাল অনুষ্ঠিত হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর