শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

সাংবাদিক সংসদ কক্সবাজার’র উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

রাশেল আজিজ :
“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই শ্লােগানে সাংবাদিক সংসদ কক্সবাজার এর উদ্যােগে পালিত হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি৷ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আলোচনা সভা, চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সংসদ কক্সবাজার এর উপদেষ্টা মোহাম্মদ মুজিবুল ইসলাম।
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপন করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে খরা, ঘূর্ণিঝড় ও প্রচণ্ড তাপদাহের মতো প্রাকৃতিক নানা দুর্যোগ। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।”
এতে বিশেষ অতিথি ছিলেন পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতীম পাল।
বক্তব্য রাখেন, পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, পরেশ কান্তি দে, সাকী ও সুজন দাশ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সহ-সভাপতি এসএম ছৈয়দ উল্লাহ আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুস সাত্তার, আমিনুল কবির, আবদুর রশিদ মানিক, মিশু দাশ গুপ্তসহ আরও অনেকেই।


আরো বিভিন্ন বিভাগের খবর