শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

মহাবিপন্ন বনরুই উদ্ধার

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারের সৈকত তীর থেকে একটি মহাবিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের সমিতিপাড়া এলাকা থেকে অতি বিরল প্রজাতির প্রাণিটি উদ্ধার করে বনবিভাগে নিয়ে যান ফয়সাল নামের এক যুবক।
বিষয়টি নিশ্চিত করেছেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) ইকো লাইফ প্রকল্পের ডিপিডি ড. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘প্রথমে ফয়সাল বনরুইটি দেখতে পান। তিনি এটি ধরার চেষ্টা করেন। সিপিজি ও ব্লু গার্ড কর্মীরা ফয়সালের কাছ থেকে বনরুইটি উদ্ধার করে। পরে এটি কক্সবাজার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বনবিভাগ বনরুইটি হিমছড়ি জাতীয় উদ্যানে পাহাড়ে অবমুক্ত করবে।’
নেচার কনজারভেশন প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম বলেন ‘বনরুইটি হিমছড়ি পাহাড় থেকে গভীর রাতে সামুদ্রিক মাছ খেতে সাগরে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে। পরে এটি সাগরে ভেসে এসে সমিতি পাড়া সৈকতে এসে থাকতে পারে।’
এ সময় ইকো লাইফ প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপক আব্দুল কাইয়ূম,এনআরএম ফ্যাসিলিটেটর পুষ্পক বড়ুয়া, সিপিজি ও ব্লুগার্ড সদস্য ফয়সাল, নায়মা, আব্দুস সালাম, সেলিম, সাইফুদ্দিন সাইফ, মাহি, জান্নাতুল মাওয়া, তৈয়বা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জানা যায়, বনরুই একটি আঁইশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর শরীর শক্ত আঁইশে আবৃত নয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী বিপন্ন প্রাণী।​​​​​​​


আরো বিভিন্ন বিভাগের খবর