শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

অস্ত্র তৈরীর কারখানার’ সন্ধান পেয়েছে র‌্যাব

নিউজ রুম / ১২৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারে রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ‘অস্ত্র তৈরীর কারখানার’ সন্ধান পেয়েছে র্যাব; এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরজ্ঞমাদিসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক আনোয়ার হোসেন (৩৫) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার মুছা আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, আটক আনোয়ার হোসেন অস্ত্র তৈরী ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য। মূলত সে কারখানায় তৈরী অস্ত্র সরবরাহ এবং বেচাকেনার সাথে জড়িত।
লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদে রামুর ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরীর কারখানার খবর পায় র্যাব। পরে র্যাবের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল দুর্গম পাহাড়ী এলাকায় অস্থায়ী তাবু টাঙ্গানো অবস্থায় র্যাব সদস্যরা একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়।
“ এসময় কারখানাটিতে তল্লাশী চালিয়ে দেশিয় তৈরী দুইটি বন্দুক, ৬০ টি গুলি, টি গুলির খালি খোসা, ১৫ টি শিসা, ১ টি ছেনি, ১ টি হাতুড়ী, ১ টি বাইশ, ২ টি রেত, ১ টি প্লাস, ৫ টি সুপারগ্লু গাম, ৫০ গ্রাম বারুদ ও ১৫০ টি বিয়ারিং বল পাওয়া যায়। “
আটক ব্যক্তির স্বীকারোক্তির বরাতে র্যাবের এ কর্মকর্তা বলেন, “ আটক আনোয়ার হোসেন সংঘবদ্ধ অস্ত্র তৈরী চক্রের তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছে। চক্রটির সদস্যরা ঈদগড়ের গহীন পাহাড় এলাকায় অস্থায়ী তাবু টাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরী করে আসছিল। আর অস্থায়ী কারখানায় তৈরী অস্ত্রগুলো কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকার অপরাধী চক্রের কাছে সরবরাহ করে আসতো। “
পলাতকরাসহ অস্ত্র তৈরী চক্রের সদস্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর