শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে ক্যাম্পে রোহিঙ্গাদের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে খুন করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
মঙ্গলবার বিকাল ৫ টায় উখিয়া উপজেলার ঘোনার পাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৬ ব্লকে কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) উখিয়া উপজেলার ঘোনার পাড়া ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫৬ ব্লকের বাসিন্দা এবং ব্লকটির উপ-কমিউনিটি নেতা (সাব-মাঝি)।
শেখ মোহাম্মদ আলী বলেন, বিকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৬ ব্লকের স্থানীয় জনৈক ব্যক্তির দোকানের সামনে
কয়েকজন লোকের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ আইয়ুব। এক পর্যায়ে ১০/১২ জন অজ্ঞাত দূর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলে পড়ে।
“ এসময় দূর্বৃত্তরা মোহাম্মদ আইয়ুবকে এলোপাতাড়ী কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগে দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আহত আইয়ুবকে উদ্ধার ক্যাম্প সংলগ্ন স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। “

ওসি বলেন, “ রোহিঙ্গা নেতা মোহাম্মদ আইয়ুবকে কারা, কি কারণে খুন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। তবে তিনি স্থানীয়ভাবে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসা বিরোধী কর্মকান্ডে জড়িত ছিল। এর জেরেও এ খুনের ঘটনা ঘটতে পারে। “

নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।


আরো বিভিন্ন বিভাগের খবর