শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

চকরিয়ায় ট্রাক চাপায় ইউপি সদস্য নিহত

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রুকন উদ্দিন খোকা (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বন্ধু তসলিম উদ্দিন। আহতকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে মহাসড়কের মালুমঘাট ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুকন উদ্দিন উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক মেম্বার আলম বাহাদুরের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া আসার পথে দুপুর তিনটার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীতমুখি মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায় রুকন উদ্দিন। এসময় আহত হয় তার বন্ধু প্রবাসী তসলিম উদ্দিন।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। ##


আরো বিভিন্ন বিভাগের খবর