শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

শাহপরীর দ্বীপ থেকে ৩৫ হাজার ইয়াবা জব্দ

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে শাহপরীর দ্বীপ সংলগ্ন মাঝের পাড়া এলাকা দিয়ে মাদক পাচার হবে। ওই সংবাদে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপ মাঝের পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এ সময় নদীতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করলে তারা ১ টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পাশের লোকালয়ে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর