শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজার পৌর শহরের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শাহ নেওয়াজ :
কক্সবাজার শহরের অবৈধ দখল উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন দখলদারদের দ্বারে দ্বারে গিয়ে বুঝিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি শনিবার সকাল ১২ টা থেকে দেড়টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় দেড় শতাধিক অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি জনস্বার্থে দখল থেকে মুক্ত থাকতে অনুরোধ জানান। সন্ধ্যায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
শনিবার প্রধান সড়কের বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু হয় এ অভিযান। কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী পৌর কর্মচারিদের সাথে নিয়ে অভিযান দলটি বড় বাজার হয়ে প্রধান সড়ক, বৌদ্ধ মন্দির, গোলদিঘির পাড়, হাসপাতাল সড়কে এসে শেষ হয়।
এসময় মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, বৃহস্পতিবার প্রথম দিন সকাল-সন্ধ্যায় দুই দফায় অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বন্ধ থাকার পর শনিবার এই অভিযান শুরু হয়। অভিযানে ফুটপাত দখল করে গড়ে উঠা দেড় শতাধিক দোকান সরিয়ে নেয়া হয়েছে। এই সঙ্গে কয়েকটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দখলদারদের বুঝানো হচ্ছে যাতে কোনভাবে নতুন করে দখল না করেন। উচ্ছেদ করা স্থানে যে আর দোকান না বসান। এই সঙ্গে অভিযানে অবৈধ পার্কিং সরিয়ে নেয়া হয়েছে। নতুন করে আবার দখল বা পার্কিং করলে কঠোর অবস্থানে যাবেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন এ অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর