শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

এবার রামুর ঈদগড়বাসীকে শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সুমন আহসান :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ বছরে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেই বার্তা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে জেলার বিভিন্ন ইউনিয়নে ছুটে বেড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার-৩ সংসদীয় আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমান।
সেই ধারাবাহিকতায় ১০ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে কক্সবাজারের রামুর প্রত্যন্ত ঈদগড় ইউনিয়নে যান তিনি। সেখানে পৌঁছালে মুজিবুর রহমানকে মোটর সাইকেল শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
পরে শোভাযাত্রার মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ সংসদীয় আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সমর্থনে ইউনিয়নের সর্বসাধারণের পক্ষে থেকে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।
ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়েসুল ইসলাম বাঙ্গালীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এসময় তিনি বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে অভূতপূর্ব উন্নয়ন কাজ করেছেন তা জনগণের সামনে তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করার আহবান জানান।
সভায় রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স,খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, খুরুশখুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সেলিম নেওয়াজ, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা দিদারুল আলম কোম্পানীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর