শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

মসজিদের নামে বনভূমি সাবাড়;পাঁকা দালান নির্মাণ,গর্জন কর্তনে অভিযান

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :
কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলাস্হ ফাঁসিয়াখালী রেঞ্জের অধিন,ডুলাহাজারা ইউনিয়নস্হ ডুলাহাজারা বনবিটের সংরক্ষিত বনে গড়ে তোলা মসজিদের নাম ব্যবহার করেই,নতুনভাবে প্রায় ১একর মত বনের গাছ কেটে সাবাড় করলো মসজিদ কমিটি নামের বন-খেকোরা।পাশাপাশি একই এলাকায় বন আইন তোয়াক্কা না করে পাঁকা দালান নির্মাণ সহ ডুমখালী-রির্ভাজপাড়ায় মাদারট্রি গর্জন গাছের উপরের অধাংশ কেটে ফেলেন বনদস্যুরা।

খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা সোয়াজানিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘেরা বেড়া সহ দালান নির্মাণ কাজে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন।

উচ্ছেদের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা জানান,ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের নাম ভাঙ্গিয়ে মসজিদ কমিটির কিছু লোক লোভের বর্শবর্তী হয়ে মসজিদের উত্তর পাশে লাগোয়া সংরক্ষিত প্রায় এক একর বনাঞ্চল কেটে ফেলেন।কাটার সময় তারা বনের ছোট-বড় গাছ ও ঝুড়ঝাঁপ কেটে রাতারাতি সরিয়ে ফেলেন।তবে বড় গাছের কিছু মোথা উপড়ে ফেলে মাটি ভরাট করে পাতা ঝাপিয়ে দেন।উচ্ছেদ করতে গেলে কিছু লোক আমার সাথে তর্কাতর্কি করেন।অপরদিকে সোয়াজানিয়ায় বনভূমিতে পাঁকা দালান নির্মাণ কাজে বাঁধা সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেঞ্জ কর্মকর্তা সহ সঙ্গীয় কর্মকর্তা-কর্মচারীরা।বাড়িটি নির্মাণ করছেন ডাঃউদয়নের ছোট ভাই প্রবাসী এক লোক।পাশাপাশি গত শনিবার রাতে বনদস্যুরা ডুমখালী রির্ভাজপাাড়ায় মাদারট্রি গর্জন গাছের উপরের অংশের ডাল কেটে ফেলেন।তা আমরা উদ্ধার করে নিয়ে আসি।খোঁজ নিচ্ছি কারা এসব কাজে জড়িত রয়েছেন।যারা৷ জড়িত তাদের বিরুদ্ধে বন আইন মোতাবেক অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি


আরো বিভিন্ন বিভাগের খবর