শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শরনার্থী শিবির পরিদর্শনে মার্কিন উপ সহকারী মন্ত্রী আফরিন আকতার

নিউজ রুম / ১৯৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপ সহকারী মন্ত্রী আফরিন আখতার।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহকারী মন্ত্রী আজ মঙ্গলবার সকালে ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে আসেন।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সহকারী মন্ত্রী আফরিন আকতার তার দিনব্যাপী শরনার্থী ক্যাম্প পরিদর্শন এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করবেন। তিনি জানান সকাল সাড়ে দশটার দিকে সহকারী মন্ত্রীর নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পের রেজিষ্ট্রেশন সেন্টারে পৌঁছে রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম দেখেন।

পরে মার্কিন উপ সহকারী মন্ত্রী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা ওমেন সেন্টার, লার্নিং সেন্টার রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ সেন্টার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন।
মার্কিন উপ সহকারী মন্ত্রী দুপুরে ১১ নাম্বার ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন। বিকেলে কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে বাংলাদেশ সরকারের শরনার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর