শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক খুন

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে সোহেল (২৮) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কুতুবজোমের কালামিয়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে এরশাদ গ্রুপ এবং স্থানীয় মকসুদ বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতে খুন হয় সোহেল। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর