শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে কক্সবাজারের চকরিয়াতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরানের সভাপতিত্বে শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ শৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম বার। পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে সার্বজনীন উৎসব হিসেবে সবাই মিলে উদযাপন করব। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদুল হক ছোট্টো,দুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি রাহাতদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ আইনশৃঙ্খলা সভার উন্মুক্ত আলোচনায় অংশ নেয়,অনুপম কান্তি সহ বিভিন্ন মন্ডপের সভাপতি সম্পাদকরা।


আরো বিভিন্ন বিভাগের খবর