শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারে ক্ষয়ক্ষতি

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারের একাত্তর ইউনিয়নের মধ্যে ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সরকারি সহায়তা পৌঁছার কথা জানালেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা চাল ও ডিউটির বিতরণ করা হবে।

কক্সবাজারের উপর দিয়ে বয়েগেল ঘূর্ণিঝড় হামুন। এ ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহেশখালী কুতুবদিয়া ও কক্সবাজার পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড এ।

ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৭৪৯ জন মানুষ। সম্পূর্ণ কত হয়েছে ৫ হাজার ১০৫ টি কাঁচা ঘরবাড়ি। আংশিক ক্ষতি হয়েছে ৩২ হাজার ৭৮৯ টি বসতঘর।

জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ে ২৩ টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। ৪৯৬ টি স্থানে তার ছিড়ে গেছে।

ফলে কুতুবদিয়া মহেশখালী ও কক্সবাজার শহরের সিংহভাগ এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।

বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাণ বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন ইতিমধ্য নগদ অর্থ, জিআর চাল ও ডিউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর