শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রামু সেনানিবাসে চারদিনের গল্ফ টুর্নামেন্ট

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার চারদিনের তৃতীয় ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চারদিন ব্যাপী এই টুর্নামেন্টের আজ শুক্রবার ছিল সমাপনী দিন।
উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে সর্বমোট ৯০ জন পুরুষ গলফার এবং ৩০ জন মহিলা গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামু সেনানিবাসের সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে চেয়ারম্যান, ডিএমসিবি, গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী ও ডিএমসিবি এর উর্ধ্বতন কর্মকর্তা সহ কক্সবাজার অঞ্চলের সেনা অফিসার ও গলফার গন উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর