শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

চকরিয়ায় সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনে করণীয় বিষয়ে কর্মশালা

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় সহিংসতামুক্ত দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনে করণীয় বিষয়ে ‘ টাউন হল মিটিং ‘ অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ( আই আর আই) এর অর্থায়নে পালস্ বাংলাদেশ আয়োজিত কর্মশালা বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে চকরিয়া পৌরশহরের সাম্পান হল রুমে অনুষ্ঠিত হয়। সহিংসতামুক্ত নির্বাচন আয়োজন ছাড়াও শান্তিপূর্ণ সহাবস্থান, নাগরিকের অধিকার, অংশগ্রহণমুলক নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে সচেতনতামুলক বিষয় আলোকপাত করা হয় কর্মশালায়। পালস্ বাংলাদেশ সোসাইটির পরিচালক ও আই আর আই প্রজেক্টের পোকাল আবুল বাশারের পরিচালনায় এবং পলস’র কলিম উল্লাহ,মেহেদী হাসাব রিয়াদ ও জোছনা পারভীনের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, হিউম্যান এইট ইন্টারন্যাশনালের সভাপতি সাইদুল হক চৌধুরী, সাপ্তাহিক মাতামুহুরির নির্বাহী সম্পাদক হেলাল উদ্দিন, নারী নেত্রী আনার কলি প্রমুখ। কর্মশালায় ইমাম,শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী,সাংবাদিক, শিল্পী, রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণীপেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর