শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

টেকনাফে পাহাড় ধ্বসে বাড়ির দেয়াল চাপায় একই পরিবারের চার জন নিহত

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :

টেকনাফে অব্যাহত বর্ষণে পাহাড় ধসে মাটির দেওয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছে।

আজ শুক্রবার ভোর ৪ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। নিহতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মৌলভী বাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ছেলে সাইদুল মোস্তফা (২০) ও দু’মেয়ে নিলুপা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।

স্থানীয়দের বরাতে রাশেদ মাহমুদ আলী জানান গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরিই মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে পাহাড়ের খাদে বসবাসকারি একই পরিবারের ৪ জন নিহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা চাপা পড়া মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে।

হ্নীলা ইউনিয়নের ইউপি মেম্বার বশির আহমদ জানান ঘটনা জানার পর আশপাশের লোকজন এগিয়ে এসে নিহতদের মাটিচাপা থেকে উদ্ধারের কাজ শুরু করেন।সবাইকে বের করা গেলেও তারা ঘটনাস্থলে মারা যান বলে তিনি জানায়।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, পাহাড়ের খন্ড এসে বাড়ির পাশে পড়লে এতে বাড়ির দেয়াল ধসে মাটি চাপায় হ্নীলায় একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারে প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর