শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাগরে বিকল হওয়া ফিশিং ট্রলার সহ ১৮ মাঝিমাল্লা উদ্ধার

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলি কবলে পড়ে বিকল  অবস্থায় মায়ের দোয়া নামে ১টি মাছ ধরার ট্রলার সহ ১৮জন মাঝিমল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার রাতে কক্সবাজার শহর থেকে ২১নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ এসব মাঝিমল্লাকে উদ্ধার করার পর কক্সবাজার শহরের নুনিয়া ছড়া কোস্টগার্ড বিসিজি স্টেশনে নিয়ে আসা হয়।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কক্সবাজার স্টেশন কমন্ডার লেঃ কমন্ডার মোঃ সালমান।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির পরবর্তী বঙ্গোপসাগরে রাউন্ড দেয়ার সময় মাঝিমল্লা সহ ইঞ্জিন বিকল একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ট্রলার সহ তাদের উদ্বার করে খাদ্য ও প্রাথমিক চিকিৎসা শেষে বিসিজি স্টেশনে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত ট্রলার ও মাঝিমাল্লাকে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেটি ঘাটে কোস্ট গার্ডের পক্ষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে আরো জানানো হয় ১৪ নভেম্বর এফ বি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজার এর টেকপাড়া এলাকার মাঝির ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ঘূর্ণিঝড় মিধিলি এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

কক্সবাজারের জেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের ক্যাপ্টেন নর মোহাম্মদ তারিক আজিজের নেতৃত্বে  উদ্ধারকারী জাহাজ মনসুর আলী গতকাল শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২১ নটিক্যাল মাইল দুরে গভীর সাগর থেকে ভাসত থাকা ফিশিং ট্রলার ও এর ১৮ মাঝিমাল্লাকে উদ্ধার করে। এর আগে শুক্রবার রাতে কক্সবাজারের ইনানী সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ১৪ মাঝিমাল্লা সহ আরেকটি ফিশিং ট্রলার স্হানীয় জেলেদের সহায়তায় কোস্ট গার্ড উদ্ধার করে।


আরো বিভিন্ন বিভাগের খবর