শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

খুটাখালীতে মিনি-টমটম থেকে পড়ে এক দিন-মজুরের মৃত্য

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

 

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলার খুটাখালীতে সকালে পাঁকা কাটতে যাওয়ার সময় মিনি-টমটম থেকে পড়ে নুরুল হাকিম”গাছ নুরু” (৫১) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ নয়াপাড়া নামক স্হানে আকস্মিক এ র্দুঘটনা ঘটেছে।

নিহত-নুরুল হাকিম(৫১) খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বাক্কুমপাড়া গ্রামের কবির আহমেদের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন স্হানীয় মেম্বার ছৈয়দ হোসেন।তিনি নিহত পরিবারকে বরাত দিয়ে প্রতিবেদককে জানিয়েছেন জানিয়েছেন,নুরুল হাকিম(গাছ নুরু) ঘটনার দিন সকালে স্হানীয় এক লোকের পাঁকা কাটার জন্য মিনি-টমটম গাড়ী নিয়ে নয়াপাড়া যাচ্ছিলেন।এসময় তার মাথায় থাকা টুপি বাতাসের ছুটে উড়ে যায়।এমতাবস্থায় সে চালককে কিছুই না বলে গাড়ী থেকে রাফ দিয়ে নেমে টুপি ধরতে চাওয়ার সময় মাথাটি কার্পেটিং পড়ে রক্তাক্ত জখম হয়।তারপর তাকে উদ্ধার করে তার দিন মজুর সঙ্গীরা তাকে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমক হাসপাতালে রেফার করেন।এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাকালে সন্ধ্যার সময় নুরু মৃত্যু হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর