শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর মোটরসাইকেলটি চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে তিনি মামলাটি দায়ের করেন। যার মামলা নং—৪৯/৬৫৩।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর রাত ১০ টা থেকে ১৮ নভেম্বর সকাল ৮টার মধ্যে শহরের টেকপাড়া মসজিদ রোডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আবদুল্লাহর বাড়ির পার্কিং থেকে হোন্ডা লিভো ডিস্ক মডেলের মোটরসাইকেলটি নিয়ে যায় চোর চক্র। মোটরসাইকেলটির কালার ছিল ব্লু। বাইকটির চেসিস নং: পিএসওজেসি—৮৭৯০ এমই্চ—৫১০৭৯৪ এবং ইঞ্জিল নাম্বার: জেসি ৮৭ ই—১০১৩২১৫। চুরির ঘটনায় চোর চক্রের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলাটি লিপিবদ্ধ করা হয়।
মামলার বাদি সাংবাদিক আজিজ রাসেল জানান, ‘বাইকটি চুরি হওয়ার পর জেলাজুড়ে বিভিন্ন সোর্সের মাধ্যমে খবরাখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চোর চক্রের কিছু ক্লু মিলেছে। যার সুত্র ধরে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাইকটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা শহর পুলিশ ফাঁড়ির এসআই মিল্টন দে বলেন, ‘চোর চক্রের সদস্যদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সেই সাথে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।’
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামানা বলেন, ‘আন্তঃজেলা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চোর চক্রের তালিকা পুলিশের কাছে আছে। তালিকা মোতাবেক কাজ করছে পুলিশ। সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেলসহ চোর চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’


আরো বিভিন্ন বিভাগের খবর