শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আতা উল্লাহ নামের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত আতা উল্লাহ ১৯ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের উপ-নেতা (সাব-মাঝি)।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, আতা উল্লাহকে এ/১ ব্লক থেকে এ/৯ ব্লকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে প্রেরণ করে। ওখান থেকে তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওখঅনেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ক্যাম্প নিয়ন্ত্রণের জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর