শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জাফরের

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম। রোববার (২৬ নভেম্বর) রাত সোয়া ৯ টার দিকে এ প্রতিবেদককে  নিজেই নিশ্চিত করেছেন তিনি।
জাফর আলম বলেন, কক্সবাজার-১ আসনে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে তিনি জনবিচ্ছিন্ন। গেল তিনবার তাকে দলীয় মনোনয়ন দিলেও তিনি নৌকাকে জেতাতে ব্যর্থ হয়েছেন। বারবার পরাজিত হয়েছেন। এবারও তিনি পরাজিত হলে তৃতীয় কোনো অপশক্তি এই আসনটি ছিনিয়ে নেবে। তাই জনগণের স্বার্থে এই আসনটি ধরে রাখার জন্য আমি স্বতন্ত্র থেকে প্রার্থীতা ঘোষণা করেছি।
এদিকে, জাফর আলমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা চকরিয়ার চিরিঙ্গা রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।  সমাবেশে আসা লোকজন জাফর আলমকে প্রার্থী হওয়ার আহ্বান জানান।
কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে আ.লীগ থেকে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিবারই তিনি পরাজিত হন।
###


আরো বিভিন্ন বিভাগের খবর