শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কক্সবাজার ১ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দিন আহমেদসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার কক্সবাজারের রিটার্নিং অফিসারের কার্যালয়ে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া ও কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ের দিন ধার্য্য ছিল।

যাচাই-বাছাইয়ের প্রথম দিন কক্সবাজার ১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপির মনোনয়ন পত্র ঋন খেলাপীর অভিযোগে বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া এই আসনে স্বতন্ত্র হিসেবে দাখিল করা আরো ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

অপরদিকে কক্সবাজার ২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে। একজন প্রার্থীর মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন কক্সবাজার ১ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। যাচাই-বাছাইয়ে মনোনয়ন পত্র দাখিল করা কাগজপত্রে অসংগতি থাকায় নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এবং অপর ৪ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছে জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য সালাহউদ্দিন মাহমুদ বাংলাদেশ কল্যান পার্টির সভাপতি মেজর জেনারেল অব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মহাসচিব আব্দুল আওয়াল মামুন জাতীয় পার্টির হোসনে আরা রয়েছে।

রিটার্নিং অফিসার আরো জানান কক্সবাজার ২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  শরীফ বাদশা নামে একজনের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

এদিকে কক্সবাজার ১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছে তার মনোনয়ন পত্র বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপীল করবেন। আপীলে তার প্রার্থীতা ফিরে পাবেন বলে জানিয়েছেন তিনি।

আগামীকাল ৪ ডিসেম্বর শেষ দিন কক্সবাজার ৩ ও ৪ আসনে দাখিল করা মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য্য করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর