শিরোনাম :
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা

চকরিয়া নাশকতা ও সরকারী গাড়ী ভাংচুর মামলার আসামী গ্রেপ্তার

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের চকরিয়া গত ১৫ আগস্ট নাশকতা, ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান, কর্তব্যরত পুলিশ সদস্যদের জখম এবং সরকারী গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করার মামলার এজাহারভুক্ত আসামী আলমগীর(৩৮) কে গ্রেপ্তার করেন র‌্যাব-১৫ এর চৌকস টিম। গত শনিবার (২ ডিসেম্বর) উপজেলার চৌয়ারখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেপ্তারকৃত আসামী আলমগীর (৩৮) উপজেলার সাহারবিল ইউপির ৯নং ওয়ার্ডের কোরালখালী পূর্ব পাড়ার- নুরুল আমিনের ছেলে। র‌্যাব-১৫ এর প্রেস ব্রিফিং থেকে জানা যায়, কক্সবাজার উখিয়া থানার মামলা নং ২৮/৩৯৯ এর পেনাল কোড ১৮৬০ মোতাবেক নাশকতা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিস্ফোরণ ঘটিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় গত ২ই ডিসেম্বর বিকেল ৪টা১০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-৩ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চকরিয়া উপজেলার চৌহারখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর