শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কক্সবাজারে ৩ ও ৪ আসন মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ সোমবার কক্সবাজার ৩ কক্সবাজার সদর রামু ও ঈদগাহ আসন এবং কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।

যাচাই-বাছাইয়ের শেষ দিন কক্সবাজার ৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল, কল্যান পার্টির মহাসচিব আব্দুল আওয়াল মামুন জাতীয় পার্টির এডভোকেট মোহাম্মদ তারেকের সহ ৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল এবং ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসানের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

অপরদিকে কক্সবাজার ৪ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার জাতীয় পার্টির নুরুল আমিন সিকদারের মনোনয়ন সহ  ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে। এই আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন কক্সবাজার ৩ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

এই আসনে মোট ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে গ্রহণ করা হয়েছে। একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়।

তিনি জানান কক্সবাজার ৪ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন তিনি। এ ছাড়া এ আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান এই দুই আসনে যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী। তাদের দাখিল করা মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি রয়েছে। তাই তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।

কক্সবাজার ৪ আসনে বাতিল ঘোষণা করা তিন স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন সাবেক জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল বশর এবং মোহাম্মদ ইছহাক।

বৈধ প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের শাহীন আক্তার জাতীয় পার্টির লাংগল প্রতীকের নুরুল আমিন সিকদার ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম তৃনমুল বিএনপির মুজিবুল হক মুজিব বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল এবং ইসলামি ঐক্য জোটের ওসমান গনি চৌধুরী।

কক্সবাজার ৩ আসনে বৈধ প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল জাতীয় পার্টির এডভোকেট মোহাম্মদ তারেক বাংলাদেশ কল্যান পার্টির আব্দুল আওয়াল মামুন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিম।

এই আসনে ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসানের প্রার্থীতা স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদের প্রার্থীতা বাতিল করা হয়।

গতকাল রবিবার প্রথম দিন কক্সবাজার ১ ও কক্সবাজার ২ আসনে প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। কক্সবাজার ১ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দিন আহমেদসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয় এবং ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। কক্সবাজার ২ আসনে দাখিল করা ৭ জন মনোনয়ন পত্র  বৈধ ঘোষণা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর