শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে এসেছে টেকনাফ স্থলবন্দরে আদা, সুপারী, নারকেল ও মাছ ভর্তি চারটি ট্রলার

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

রুমি শংকর :

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে ২১ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যে চালু হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আদা, মাছ নারিকেল ও সুপারী ভর্তি চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক ওমর ফারুক সিআইপি জানান, দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর ২৫২ টন সুপারী, ৩০ টন আদা, ৫৫ টন নারকেল ও ১০০ টন মাছ মিয়ানমার থেকে চারটি ট্রলারে করে টেকনাফ স্থলবন্দর জেটিতে এসে পৌঁছায়।

তিনি আরও জানান, মিয়ানমারে কিনে রাখা শত শত টন আদা, নারকেল,মাছ, সুপারী আকিয়াব বন্দরে রয়েছে। এগুলো আনা যাচ্ছিল না। ফলে অনেক ব্যবসায়ীর আদা পচেঁ গেছে। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, দীর্ঘ ২১ দিন পর মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে একটি পণ্যবোঝাই ট্রলার এসেছে। ট্রলারে আদা, মাছ, নারকেল ও সুপারী রয়েছে।

“ ব্যবসায়ীরা আইজিএম জমা দিয়েছে, রাজস্ব প্রদান করে আমদানীকৃত পণ্য খালাস ও সরবরাহ করা হবে। “

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন জানান, মিয়ানমারে সমস্যার কারণে অনেক দিন বন্ধের পর চারটি বোঝাই একটি ট্রলার এসেছে। এসব পন্য আমদানি করেছেন ওমর ফারুক নামক এক ব্যবসায়ী। এসব পণ্য রাজস্ব প্রদান করে খালাস ও সরবরাহের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনের মংডু শহর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসছে না। একইভাবে টেকনাফ থেকে পণ্য মিয়ানমারে যায়নি। গত ২০ দিনে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

##


আরো বিভিন্ন বিভাগের খবর