শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় দুই ভাইবোন নিহত: আহত- ১

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া:-

কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় আপন দুই ভাইবোন নিহত হয়েছেন। এসময় অপর এক শিশু আহত হন। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইসলামিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু হলো ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডেরপূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের মেয়ে শিশু সাবাহ রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হন একই এলাকার আবদুল গফুরের কন্যা শিশু নুসরাত জাহান (৫)। স্থানীয়রা জানান, ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে সকাল ৭টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখার জন্য মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারগামী একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে সাবা রহমান ও আবদুর রহমান ২শিশু মারা যান। এ সময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান। আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনার পর-পর সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এমতাবস্থায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ও চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুহুর্তের মধ্যেই যান চলাচলের সচল করেন। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আহত ১শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর