শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

লোকালয়ে বন্য হাতির পাল

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

নুরুল আলম :

কক্সবাজারের রামুতে বন্য হাতির একটি পাল লোকালয়ে চলে এসেছে। এতে হাতির আক্রমণে আহত হয়েছে ২ জন। ইতিমধ্যে ঘটনাস্থলে উচ্ছুক জনতাকে সরিয়ে হাতিদের বনে ফেরাতে কাজ করছেন বনবিভাগ, পুলিশ, র্যাব ও বিজিবিসহ প্রশাসনের লোকজন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার পশ্চিম গনিয়াকাটায় এই হাতির পালের দেখা মিলে বলে নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে হাতির পালটিতে ২ টি বাচ্চাসহ ৬ টি হাতি দেখা যাচ্ছে। বেলা ৩ টা পর্যন্ত হাতি লোকালয়েই অবস্থান করছে। হাতি দেখতে বিপুল সংখ্যক মানুষ সমাগম হয়েছে। এতে হাতিগুলো আরও ভীতু হয়ে পড়েছে। ঘটনাস্থলে বিজিবি, র‌্যাব, পুলিশ ও বনবিভাগের লোকজন কাজ করছেন।
“ হাতিগুলো বনে ফেরানোর চেষ্টা চলছে। এর মধ্যে হাতির আক্রমণে ২ জন আহত হয়ে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। “
আহতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ জুনাইদ (২০)।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডেকেল কর্মকর্তা আশিকুর রহমান ২ জন চিকিৎসাধিন থাকার সত্যতা নিশ্চিত করেছেন।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, হাতির পাল দেখার জন্য অনেক লোকসমাগম হয়েছে তাদের সরানোর কঠিন হয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে মাইকিংও করেছি, মানুষ সরে গেলে আমরা আশা করছি হাতি তাদের নির্দিষ্ট স্থানে চলে যাবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বন কর্মিরা নিরাপদে হাতি পালটি বনে ফেরাতে চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মিরা কাজ করছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর