চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় মঞ্জুরীপ্রাপ্তির নামে প্রতারণায়যুক্ত চক্রের মূলহোতা বদরুলকে অবশেষে গ্রেপ্তার করেন র্যাব-১৫। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
শুক্রবার (৮ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া জনতা শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাতারকৃত আসামী মোঃ বদরুল আমিন (৪১) উপজেলার কোনাখালী ইউনিয়নের পূর্ব কোনাখালী সিকদার পাড়া এলাকার শামসুল আলম এর ছেলে।
প্রেস ব্রিফিং এ জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে চকরিয়া পৌরসভার জনতা শপিং কমপ্লেক্স মার্কেটে অভিযান চালিয়ে তাকে সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে জালিয়াতি ও প্রতারণা চক্রের সাথে জড়িত এবং তার কাছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ভুয়া কাগজপত্র রয়েছে। তৎমধ্যে ৬টি বিভিন্ন ধরণের আবেদনসহ ১টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া-২ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা স্মারক নং ৩৪.০০.০০০০.০৮০.৯৯.০০১.২৩.১৮৭ ২৬ সেপ্টেম্বর, যাতে বিষয়-ক্রীড়া সরঞ্জাম প্রদানের জন্য আবেদন আহ্বান করে ১৬টি বিদ্যালয়ের নাম উল্লেখ আছে জব্দ করা হয়। এছাড়াও বহদ্দারকাটা চাইল্ড কেয়ার স্কুলের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমানে চাকুরীচ্যুত হয়ে বিভিন্ন কৌশলে সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ভুয়া নাম-পরিচয় ও জালিয়াতির আশ্রয় নিয়ে দীর্ঘদিন ধরে মঞ্জুরীপ্রাপ্তির নামে প্রতারণা করতো। সে চকরিয়া উপজেলার বিভিন্ন স্কুলের নামে ভুয়া ও জাল আবেদনপত্র তৈরী করতঃ নিজ নামে কিংবা অন্যদের নাম ব্যবহার করে নিজে স্বাক্ষর করে এ সকল ভুয়া কাগজপত্র তৈরী করে আসছিল। এমন অপরাধের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করেছেন র্যাব।