শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

টেকনাফ সৈকতে ভেসে এলো রক্তাক্ত মৃত ডলফিন

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি রক্তাক্ত মৃত ডলফিন। ৫ ফুট লম্বা আকৃতির ডলফিনটি গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাবরাংয়ের বাহারছড়া নৌকা ঘাটে এ ডলফিনটি মৃতাবস্থায় ভেসে আসে বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম।
তিনি জানান, মৃত ডলফিনটি অনুমানিক ৫ ফুট লম্বা। শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় ভেসে আসে। ডলফিনটি দেখতে লোকজন ভিড় করে। ধারণা করা হচ্ছে এটি জাহাজের ধাক্কা বা জেলেদের জালে আটকা পড়ার পর একে  পিটিয়ে হত্যা করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। এটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেয়ার জন্য মৎস্য বিভাগ ও বনবিভাগকে বলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর