শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কক্সবাজারের সাংবাদিক শহীদ সাবেরের স্মৃতি রক্ষার দাবী; প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সুমন আহসান :

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকায় শহীদ হওয়া  বুদ্ধিজীবী কক্সবাজারের সন্তান সাংবাদিক একেএম শহীদুল্লাহ্ সাবেরের স্মৃতি রক্ষার উদ্যোগ গ্রহণের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ শহীদ সাবেরের নামে কক্সবাজার ও ঈদগাঁওতে সড়কের নামকরণ করার দাবী জানান। এসময় কক্সবাজার প্রেসক্লাবের নতুন আইকনিক ভবন নির্মিত হলে সেখানেও শহীদ সাবেরের নামে একটি মিলনায়তনের নামকরণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ। কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামের সভাপতিত্বে ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সিবিইউজের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, সাংবাদিক ইউনিয়নের নেতা মোহাম্মদ জুনাইদ, বিপ্লব কান্তি দে সুরেশ ও শংকর বড়ুয়া রুমি বক্তব্য রাখেন। শহীদ সাংবাদিক সাবের কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফাহাসিয়াখালীর সোনাপুকুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর পিতার বাড়ী চকরিয়ার হারবাংয়ে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকার দৈনিক সংবাদ অফিসে আগুন দেয় পাকবাহিনী, সেখানে অবস্থান করছিলেন শহীদ সাবের। আর সেই আগুনে পুড়ে তিনি শহীদ হন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এগারোশোর অধিক বুদ্ধিজীবীকে হত্যা করা হয় যাদের মধ্যে ছিলে শহীদ সাবেরসহ ১৩ জন সাংবাদিক।


আরো বিভিন্ন বিভাগের খবর