শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ইকরাম চৌধুরী :
দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজারে ৪ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ সোমবার কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। কক্সবাজারের চারটি আসনে বৈধ প্রার্থী রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ২৪ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সকালে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে প্রার্থী জেলা রিটার্নিং অফিসার বাংলাদেশ কল্যান পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে হাতঘড়ি, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলমকে হাতুড়ি, জাতীয় পার্টির হোসনে আরাকে লাংগল, ইসলামীক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিনকে মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে ট্রাক স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিনকে ইগল স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমানকে কলারছড়ি প্রতীক বরাদ্দ দেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনীত কোন প্রার্থী নেই। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিকে ঋন খেলাপীর অভিযোগে রিটার্নিং অফিসার পরে নির্বাচন কমিশনারের আপীলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনে কল্যান পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সাথে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জাফর আলমের মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিককে নৌকা, ইসলামী ঐক্য জোটের মোহাম্মদ ইউনুসকে মিনার, বিএনএম এর শরীফ বাদশাহকে নোংগর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ জিয়াউর রহমানকে চেয়ার বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির মোহাম্মদ খায়রুল আমীনকে একতারা, বাংলাদেশ ন্যাশালিস্ট পার্টি এনপিপির মাহবুবুল আলমকে আম প্রতীক বরাদ্দ দেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিকের বিএনএমএর প্রার্থী শরীফ বাদশার সাথে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার ৩ সদর রামু ও ঈদগাও আসনে আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমলকে নৌকা, জাতীয় পার্টির এডভোকেট মোহাম্মদ তারেককে লাংগল বাংলাদেশ কল্যান পার্টির মহাসচিব আব্দুল আওয়াল মামুনকে হাতঘড়ি, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলুকে কুড়েঘর, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিমকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমলের সাথে কল্যান পার্টির মহাসচিব আব্দুল আওয়াল মামুনের সাথে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনে জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টোকে লাংগল, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুল আলমকে আম তৃনমুল বিএনপির মুজিবুল হক মুজিবকে সোনালী আঁশ ইসলামী ঐক্য জোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরীকে মিনার বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইলকে ডাব এবং আওয়ামী লীগের শাহীন আক্তারকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের শাহীন আক্তারের সাথে জাতীয় পার্টির মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর