শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ব্যারিস্টার মিজান সাঈদের ব্যাপক গণসংযোগ

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৩ কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ ঈগল প্রতীক নিয়ে ‌ কক্সবাজার শহর, সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

গণসংযোগ কালে তিনি সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান।

কক্সবাজার শহরের বাহারছড়া, কলাতলী, বাংলাবাজার, লিংক রোড, বাংলাবাজার, ইসলামাবাদ সহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার মিজান সাঈদ। এ সময় কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, রামু উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রিয়াজুল আলম, রাজ্জাক মেম্বার বক্তব্য রাখেন।

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদ নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সারওয়ার কমলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন।

ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, আমার জনপ্রিয়তায়  ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল নানা প্রকার ষড়যন্ত্র শুরু করেছে। আমার ব্যাপারে জনগণকে মিথ্যা বক্তব্য দিচ্ছে।

তবে জনগণ পরিবর্তন চায়। সে কারণে তারা আগামী ৭ জানুয়ারী ঈগল প্রতীকে তাদের রায় দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।


আরো বিভিন্ন বিভাগের খবর