শিরোনাম :
উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান

উখিয়ায় এক লাখ ইয়াবাসহ আটক ২

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী এলাকার নুর হোসাইনের বসতবাড়িতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের ছেলে আজিজুর রহমান (২১) ও টেকনাফের হোয়াইক্যংয়ের পূর্ব মহেশখালীয়া পাড়ার সুলতান আহমদের ছেলে শফিকুল ইসলাম।
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, পালংখালীর গয়ালমারা এলাকায় মাদক কারবারিরা ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করার খবরে অভিযান চালানো হয়। র‍্যাব সদস্যদের অবস্থান টের পেয়ে কারবারিরা কৌশলে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে আজিজুর রহমানের বসতঘর থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর